বিপ্রপার্টি ডটকমে ডোরিনের অ্যাপার্টমেন্ট
রিয়েল এস্টেট মার্কেটপ্লেস বিপ্রপার্টি ডটকম-এ এখন থেকে পাওয়া যাবে ডোরিন ডেভেলপমেন্টস লিমিটেডের অ্যাপার্টমেন্টের তথ্য।
মঙ্গলবার রাজধানীর ফোর পয়েন্টস শেরাটন হোটেলে এ বিষয়ে এক চুক্তি হয়েছে।
বিপ্রপার্টি ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক নসওয়ার্দি এবং ডোরিন ডেভলপমেন্টের ব্যবস্থাপনা পরিচালক তানজীর আলম সিদ্দিক চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিপ্রপার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তির আওতায় মিরপুরে ডোরিন ডেভেলপমেন্টসের নতুন প্রকল্পের সব ধরনের এক্সক্লুসিভ সেলস্ ও মার্কেটিং করবে বিপ্রপার্টি ডটকম।
ফলে ক্রেতারা এখন বিপ্রপার্টি ডটকম-এর ওয়েবসাইটে গিয়ে পছন্দমতো মিরপুরে ডোরিন ডেভলপমেন্টের অ্যাপার্টমেন্ট কিনতে পারবেন।
