২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দারাজের ‘সেল ডে ১১.১১’ উদযাপনের প্রস্তুতি

অনলাইন মার্কেট দারাজ প্রথমবারের মতো বাংলাদেশে নিয়ে এলো বিশ্বের সবচেয়ে বড় অনলাইন মেলা ইলেভেন ইলেভেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2018, 08:30 PM

Updated : 19 Aug 2022, 02:49 PM

ইতোমধ্যেই এই মেলায় অংশ নিতে দারাজের সঙ্গে বিভিন্ন স্তরে সামনের সারির ব্রান্ডগুলো যুক্ত হচ্ছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় দারাজ বাংলাদেশ।

এতে বলা হয়, একদিনের এই উৎসবটি আমাজন প্রাইম ডের তুলনায় ১৮ গুণ বড় এবং ব্ল্যাক ফ্রাইডের চেয়ে ২ দশমিক ৫ গুণ বড়।

ইভেন্টটির প্ল্যাটিনাম পার্টনার ইউনিলিভারের লিভার আয়ুশ, গোল্ড পার্টনার স্যামসাং, লাক্স ও উমিডিজি। ওয়ারড্রোব পার্টনার হিসেবে থাকছে যথাক্রমে অ্যাপেক্স ও এক্সটেসি।

এছাড়া অন্যান্য সিলভার পার্টনাররা হলো- ডাভ, সানসিল্ক, এক্স, পিউরইট, সার্ফ এক্সেল, ভিট, শাওমি, শেভার শপ, লা রিভ, ওরিয়ন ফুটওয়্যার, গ্রামীন চেক, র নেশান, ওটু, ক্যারিশম্যাটিক, ফগ, ব্লু বাই স্যাসকো, ভাইব্রেন্ট, এসকেএমইআই, এবং স্বপন’স ওয়ার্ল্ড।

পেমেন্ট পার্টনার হিসেবে থাকছে সাউথ ইস্ট ব্যাংক, এনসিসি ব্যাংক, ব্যাংক এশিয়া, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইউসিবি ও বিকাশ।

দারাজ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদুল হক বলেন, “বাংলাদেশের মানুষকে বিশ্বের সবচেয়ে বড় সেল ডে উপহার দিতে পেরে আমরা গর্বিত। আর এই ইভেন্টে আমরা দেশের সেরা ব্র্যান্ডগুলোর সাথে যুক্ত হতে পেরে আনন্দিত।”