২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামী ব্যাংকের নতুন শাখা রাঙ্গুনিয়ায়

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৩৪০তম শাখা চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় উদ্বোধন হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2018, 08:19 PM

Updated : 19 Aug 2022, 02:49 PM

মঙ্গলবার রাঙ্গুনিয়ার হাজী আলম কমপ্লে¬ক্স ভবনে এই শাখার উদ্বোধন করেন ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা এ শাখার উদ্বোধন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,

ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম অঞ্চলপ্রধান মোহাম্মদ আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যাদের মধ্যে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জোনপ্রধান সালেহ ইকবাল, ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও খাতুনগঞ্জ কর্পোরেট শাখাপ্রধান মোহাম্মাদ শাব্বির, রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ আলী শাহ প্রমুখ।