২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইবিএল কার্ডে ডক্টরোলায় ১০ ভাগ মূল্যছাড়

ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল) মাস্টারকার্ড কিংবা ভিসা কার্ডধারীরা চিকিৎসকদের এপয়েন্টমেন্টের জন্য দেশের অন্যতম অনলাইন প্ল্যাটফর্ম ডক্টরোলার মাধ্যমে স্বাস্থ্যসেবা ক্রয় করলে ১০ ভাগ মূল্যছাড় পাবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2018, 05:23 PM

Updated : 19 Aug 2022, 02:49 PM

সম্প্রতি ইবিএলের প্রধান কার্যালয়ে ব্যাংকের রিটেইল ব্যাংকিং প্রধান এম খোরশেদ আনোয়ার এবং ডক্টরোলা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আব্দুল মতিন ইমন এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেন।

এ সময় ডক্টরোলার পরিচালক অপারেশন্স সানজিদুল বারী এবং ইবিএল ই-কমার্স বিভাগের প্রধান সাদ এম মিলকানসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।