২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীত মৌসুমে কেনাকাটায় মাস্টারকার্ডের অফার

আসন্ন শীত মৌসুমে পণ্য ক্রয়ে কার্ডধারীদের ডিজিটাল লেনদেনে আগ্রহী করতে ‘এক্সপ্লোর অ্যারাবিয়ান নাইটস ইন দুবাই উইথ মাস্টারকার্ড’ নামের একটি ক্যাম্পেইন শুরু করছে মাস্টারকার্ড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2018, 05:20 PM

Updated : 19 Aug 2022, 02:49 PM

এই ক্যাম্পেইন আওতায় দেশে এক হাজার টাকা এবং দেশের বাইরে নূন্যতম ২৫ ডলারের লেনদেনে মাস্টারকার্ডধারীদের নামে যুক্ত হবে পয়েন্ট। সর্বোচ্চ পয়েন্টধারী ১০ জন পাবেন দুবাই, ব্যাংকক, বালি, কুয়ালালামপুর, কোলকাতাসহ বিভিন্ন দেশে ভ্রমণ প্যাকেজ।

সোমবার রাজধানীর ফোর পয়েন্টস বাই শেরাটনে আয়োজিত এক অনুষ্ঠানে এ ক্যাম্পেইনের বিস্তারিত তুলে ধরেন মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল।

পয়েলা নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে বলে জানান তিনি।

বিজয়ীরা বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণে বিনামূল্যে এয়ারটিকেট, তিন রাত চার দিনের চার তারকা হোটেল প্যাকেজসহ টিভি, ট্যাবলেটস, হাত ঘড়ি, ডিনার কুপন, গিফট ভাউচারসহ অন্যান্য পুরষ্কার পাবেন।

একজন গ্রাহককে দেশে নূন্যতম ১ হাজার টাকার লেনদেনে ২ পয়েন্ট এবং দেশের বাইরে নুন্যতম ২৫ ডলারের লেনদেনে ৩ পয়েন্ট পাবেন।

৩১ ডিসেম্বরের মধ্যে সর্বোচ্চ পয়েন্টধারীরা পুরস্কৃত হবেন।

অনুষ্ঠানে জানানো হয়, মাস্টারকার্ডের সঙ্গে যুক্ত ১৭ ব্যাংকের ক্রেডিট, ডেবিট ও প্রিপেইড কার্ডধারীরা এই ক্যাম্পেইনের আওতাভুক্ত হবেন।

তবে মাস্টারকার্ডের কোনো কর্মকর্তা, কার্ড ইস্যু করে এমন ব্যাংকের কর্মকর্তা বা বাণিজ্য সংশ্লিষ্ট লেনদেনকারীরা এ ক্যাম্পেইনে অংশ নিতে পারবেন না।

ক্যাম্পেইনের জন্য উপযুক্ত হতে কার্ডধারীদের ভিন্ন দিনে কমপক্ষে চারবার কার্ডের মাধ্যমে লেনদেন করতে হবে।