২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘র‌্যাংগস প্রপার্টিজ লেডি ক্যাপ্টেন গলফ টুর্নামেন্ট’ অনুষ্ঠিত

‘র‌্যাংগস প্রপার্টিজ লেডি ক্যাপ্টেন গলফ টুর্নামেন্ট ২০১৮’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2018, 12:24 AM

Updated : 08 Apr 2022, 07:14 PM

গত শুক্রবার কুর্মিটোলা গলফ ক্লাবে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় বলে র‌্যাংগসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, তিন দিনব্যাপী এ টুর্নামেন্টে বিভিন্ন ক্যাটাগরিতে পুরুষ ও নারীসহ ছয় শতাধিক গলফার অংশগ্রহণ করেন।

টুর্নামেন্টে বিজয়ী খেলোয়াড়রা হলেন- উইনার অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আরমান আলী ভুঁইয়া, রানার-আপ মইন ইমরান চৌধুরী এবং লেডিস উইনার মিসেস শাহনাজ মির্জা।

বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে র‌্যানকন হোল্ডিংস লিমিটেডের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর রোমো রউফ চৌধুরী স্বাগত বক্তব্য রাখেন।

টুর্নামেন্টে অংশগ্রহণকারীরা ছাড়াও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মেজর জেনারেল এনায়েত উল্ল্যাহ, ক্লাব ক্যাপ্টেন ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ সিদ্দিকী, লেডি ক্যাপ্টেন মাহমুদা চৌধুরী, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান, ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ওবাইদুল হক ছাড়াও সংশ্লিষ্ট সামরিক ও বেসামরিক কর্মকর্তারা সপরিবারে উপস্থিত ছিলেন।