২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ায় ‘প্রিমাদুতা অ্যাওয়ার্ড’ পেল মেঘনা গ্রুপ

ইন্দোনেশিয়া সরকারের ‘প্রিমাদুতা অ্যাওয়ার্ড ২০১৮’ লাভ করেছে বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2018, 10:15 PM

Updated : 19 Aug 2022, 02:48 PM

প্রসপেক্টিভ মার্কেটিং ক্যাটাগরিতে এমজিআই এই বিশেষ পুরস্কার লাভ করেছে বলে প্রতিষ্ঠানটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

গত ২৪ অক্টোবর অনুষ্ঠিত ৩৩তম ট্রেড এক্সপো ইন্দোনেশিয়ার (টিআইআই) উদ্বোধনী অনুষ্ঠানে দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদোর কাছ থেকে বাংলাদেশি এই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা পুরস্কার নেন।

মেঘনা গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জসীম উদ্দিন ও এক্সিকিউটিভ ডিরেক্টর তাইফ বিন ইউসুফ পুরস্কার নেন।

গত পাঁচ বছর ধরে বিশ্বস্ততা ও প্রতিশ্রুতি অনুযায়ী আমদানি বৃদ্ধি ও পণ্য আমদানিতে অবদান রাখার জন্য ইন্দোনেশিয়া সরকারের পক্ষ থেকে এই সম্মাননা দেওয়া হয়েছে বলে জানিয়েছে মেঘনা গ্রুপ।