সিম্ফনি মোবাইল কিনে বিমানের টিকেট পেলেন সাত জন
সিম্ফনি ব্র্যান্ডের মোবাইল কিনে নেপাল, ব্যাংকক ও কলকাতার এয়ার টিকেট বিজয়ীদের মধ্যে টিকেট হস্তান্তর করা হয়েছে।
সম্প্রতি ‘সিম্ফনি মেগা ধামাকা অফারের’ প্রথম সপ্তাহের বিজয়ীদের মধ্যে এয়ার টিকেট হস্তান্তর করা হয় বলে কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
নেপালের টিকেট বিজয়ীরা হলেন- মিরপুরের আরিফুর রহমান, নারায়ণগঞ্জের শীতল ও ময়মনসিংহের বিজয় বর্মণ।
রংপুরের নুরুজ্জামান এবং ঢাকার মোহাম্মদপুরের বাসিন্দা মিজানুর রহমান ব্যাংককের টিকেট পেয়েছেন।
কলকাতার টিকেট পেয়েছেন গাজীপুরের ফরহাদ হোসেন ও উত্তরার রফিকুল ইসলাম।
বিজয়ীদের হাতে টিকেট তুলে দেন সিম্ফনির ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শাহিদ।
