ভিগোর পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত
সারাদেশের সাত শতাধিক পরিবেশক নিয়ে সম্মেলন করেছে ইলেকট্রনিক পণ্যের ব্র্যান্ড ভিগো।
সম্প্রতি রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে এই সম্মেলন হয় বলে শনিবার প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
পরিবেশক সম্মেলনে ভিগো ব্র্যান্ডের টি-জিরো-টু ২২ ইঞ্চি টেলিভিশন, ওয়াটার পিউরিফায়ার ও মাল্টি কুকার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে আরএফএলের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল, ভিগোর হেড অব মার্কেটিং মোহাম্মদ রাশেদ-উল আলম, হেড অব অপারেশন মাহবুবুর রহমান, হেড অব সেলস জাবেদুল ইসলাম ও আব্দুল মতিনসহ কোম্পানির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বর্তমানে ভিগো ব্র্যান্ডের টেলিভিশন, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, রাইস কুকার, ব্লেন্ডার, ওভেন, কেটলি, ইনডাকশন কুকার, ইনফ্রারেড কুকার, রুটি মেকার, আয়রন, ফ্যানসহ নানা পণ্য বাজারে রয়েছে।
