২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই মডেলের ট্রাক্টর এনেছে আবেদিন ইকুইপমেন্ট

জ্বালানি সাশ্রয়ী নতুন দুই মডেলের ট্রাক্টর বাজারে এনেছে আবেদিন ইকুইপমেন্ট লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2018, 05:59 PM

Updated : 08 Apr 2022, 07:13 PM

শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অষ্টম এগ্রো বাংলাদেশ এক্সপোতে ট্রাক্টর দুটি উন্মোচন করা হয়।

জেএক্স৫০ এবং জেএক্স৭০ মডেলের ট্রাক্টর দু’টি সিএনএইচ ইন্ডাস্ট্রিয়াল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের তৈরি।

আবেদিন ইকুইপমেন্ট ও সিএনএইচের কর্মকর্তারা এক সংবাদ সম্মেলনে নতুন দুই মডেলের ট্রাক্টরের নানাদিক তুলে ধরেন।

আবেদিন গ্রুপের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আমির হোসেন বলেন,“বাজারে থাকা মডেলগুলোর সঙ্গে বেশি ৫০ ও ৬৫ হর্স পাওয়ারের ট্রাক্টরের চাহিদার কথা জানিয়েছেন কৃষকরা। নতুন আসা মডেল দুটি বিশ্বে সর্বাধিক বিক্রিত ট্রাক্টরের তালিকায় রয়েছে।”

মডেল দুটি জ্বালানি সাশ্রয় করবে জানিয়ে তিনি বলেন, “৫০ থেকে ৬০ ব্লেডে উন্নীত হওয়ায় এতে চাষ দেওয়া দ্রুততর হবে। একইসঙ্গে বেশি ভারি জিনিসপত্র বহন করতে পারবে। জ্বালানিসাশ্রয়ী হওয়ায় খরচও কমবে।”

সংবাদ সম্মেলনে সিএনএইচ ইন্ডাস্ট্রিয়াল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের আন্তর্জাতিক ব্যবসা পরিচালক আশোক আনাস্থারামান বলেন, “আমাদের অঙ্গ প্রতিষ্ঠান কেইস আইএইচ নির্মাণ করেছে এই ট্রাক্টর দুটি। কৃষি যন্ত্রপাতির ক্ষেত্রে বৈশ্বিক চাহিদার একটি বড় অংশ আমরা পূরণ করছি।”

উন্মোচন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গ্রুপ কিউএর অঙ্গ প্রতিষ্ঠান অটো ক্রপ কেয়ার লিমিটেডের নির্বাহী পরিচালক সৈয়দ এ এম আশফাকুল আবেদীন এবং গ্রুপ কিউএর মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) মহীউদ্দিন আহমেদ।