২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেবার মান বাড়ানোর লক্ষ্যে কর্মসূচি ফারমার্স ব্যাংকের

গ্রাহক সেবার মান বাড়ানোর লক্ষ্য নিয়ে ফারমার্স ব্যাংকের জেলা শহরের শাখাগুলো পরিদর্শন করছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহসান খসরু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2018, 07:20 PM

Updated : 19 Aug 2022, 02:47 PM

এরই অংশ হিসেবে বৃহস্পতিবার বিবির বাজার ও কুমিল্লা শাখা তিনি পরিদর্শনে যান বলে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এহসান খসরু গ্রাহক, ব্যাংকের কর্মকর্তা, স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন; পাশাপাশি ক্রেতা সন্তুষ্টিকে ‘সর্বোচ্চ গুরুত্ব’ দেওয়ার জন্য ব্যাংক কর্মকর্তাদের নির্দেশ দেন।

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সোনালী, জনতা, অগ্রণী, রূপালী ব্যাংক ও ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ফারমার্স ব্যাংকের ৬৪ শতাংশ শেয়ারের অংশীদার হওয়ার তথ্য জানিয়ে তিনি বলেন, “তাই দি ফারমার্স ব্যাংক লিমিটেডে বিনিয়োগ অত্যন্ত সুরক্ষিত।”

মালিকানার সঙ্গে ব্যাংকের ব্যবস্থাপনায়ও পরিবর্তন আনার বিষয়টি তুলে ধরে এহসান খসরু বলেন, “সেবার মান বাড়াতে সব রকম চেষ্টা করে যাচ্ছে ফারমার্স ব্যাংক। এরই মধ্যে নতুন নতুন প্রোডাক্ট চালু করা হয়েছে, যা গ্রাহকের চাহিদার একটি ব্যাপক অংশ পূরণ করবে। আধুনিক ব্যাংকিং ব্যবস্থা নিয়ে হাজির হবে আমানতকারীদের সামনে।”

এর আগে গত ৬ অক্টোবর সুজাতপুর, নারায়ণপুর, চাঁদপুর, গ্রিতকালিন্দিয়া, চাঁদপুরের হাজীগঞ্জ, রহিমানগর বাজার ও কচুয়া শাখা পরিদর্শন করেন ব্যাংকটির প্রধান নির্বাহী কর্মকর্তা এহসান খসরু।