২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম ট্রাভেল মার্টে ইউএস-বাংলার ১৫% ছাড়

চট্টগ্রাম ট্রাভেল মার্টে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব রুটের ভাড়ার উপর ১৫ শতাংশ ছাড় দিচ্ছে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2018, 06:07 PM

Updated : 19 Aug 2022, 02:47 PM

ইউএস-বাংলার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,  এই মেলায় তারা বিভিন্ন পর্যটন গন্তব্যে আকর্ষণীয় প্যাকেজ নিয়ে আসছে।

এতে আরো বলা হয়, চট্টগ্রামের ট্যুর অপারেটরদের জন্য ইউএস-বাংলা এয়ারলাইন্সের আন্তর্জাতিক রুটের হলিডে প্যাকেজ বিক্রির উপর বিশেষ অফার দেয়া হবে। 

বৃহস্পতিবার চট্টগ্রামের হোটেল পেনিনসুলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী দশম আন্তর্জাতিক পর্যটন মেলা ‘চট্টগ্রাম ট্রাভেল মার্ট-২০১৮’।   

মেলায় অংশ নিচ্ছে বিভিন্ন বিমান সংস্থা, ট্যুর অপারেটর, হোটেল, রিসোর্ট, বিনোদন পার্ক, চিকিৎসা এবং পর্যটন ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান।

২৭ অক্টোবর পর্যন্ত এ মেলা চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সকল শ্রেণির দর্শকদের জন্য মেলা উন্মুক্ত থাকবে।