ফ্রান্সে ৫৩ লাখ ডলারের রপ্তানি আদেশ পেল প্রাণ
ফ্রান্সে খাদ্য পণ্যের একটি আন্তর্জাতিক মেলা থেকে প্রায় ৫৩ লাখ ডলার সমমূল্যের পণ্য রপ্তানির আদেশ পেয়েছে দেশের অন্যতম শীর্ষ খাদ্যপণ্য রপ্তানিকারক প্রাণ-আরএফএল।
প্যারিসের নর্ড ভিলপান্তে প্রদর্শনী কেন্দ্রে ২১ অক্টোবর শুরু হওয়া ‘সিয়াল ফুড ফেয়ারে’ ৮৫টি দেশের প্রায় ৪০০ আমদানিকারক প্রাণের স্টল পরিদর্শন করে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
১০৯টি দেশের প্রায় সাত হাজার প্রতিষ্ঠান এবারের মেলায় তাদের পণ্য প্রদর্শন করে।
