২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাণিজ্য ও রপ্তানিতে অর্থায়ন বিষয়ক সেমিনার ব্র্যাক ব্যাংকে

এক্সপোর্ট ক্রেডিট এজেন্সি (ইসিএ)সহ বাণিজ্য ও রপ্তানিতে অর্থায়ন বিষয়ক বিভিন্ন তথ্য প্রদান এবং অভিজ্ঞতা আদান-প্রদান করার উদ্দেশ্যে এক সেমিনারের আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2018, 11:46 PM

Updated : 08 Apr 2022, 07:05 PM

রোববার ব্র্যাক ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,  ২৫ সেপ্টেম্বর ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্র্যাক ব্যাংক এবং সুইজারল্যান্ডের জুরচার ক্যান্টনাল ব্যাংকের অংশগ্রহণে দ্বিপক্ষীয় এই সেমিনার আয়োজিত হয়। 

‘সুইজারল্যান্ড থেকে বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য এবং রপ্তানিতে অর্থায়ন’ শীর্ষক সেমিনারে অংশ নেন ব্র্যাক ব্যাংকের কর্পোরেট ব্যাংকিং বিভাগ, ট্রেড ডেভেলপমেন্ট, অপারেশনস, আন্ডাররাইটিং, ট্রেজারি এবং ফিনান্সিয়াল ইন্সটিটিউশন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এছাড়াও সেমিনারে উপস্থিত ছিলেন জুরচার ক্যান্টনাল ব্যাংকের ট্রেড ও এক্সপোর্ট ফিনান্স বিভাগের প্রধান রেনে কিরসোফার, রিজিওনাল ম্যানেজার লরিস ডোমিনিক ফিশার, চিফ রিপ্রেজেনটেটিভ এস. কৃষ্ণামূর্তি, সুইশ এক্সপোর্ট রিস্ক ইনস্যুরেন্সের সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার ভেরেনা উটজিনজার,  ব্র্যাক ব্যাংকের কর্পোরেট ব্যাংকিং বিভাগের প্রধান তারেক রিফাত উল্লাহ খান, ট্রেজারি এবং ফিনান্সিয়াল ইন্সটিটিউশন বিভাগের প্রধান মো. শাহীন ইকবালসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।