নারী নেতৃত্বের উন্নয়নে ইউসিবিএলে কর্মশালা
নারী কর্মীদের নেতৃত্বের দক্ষতা বাড়াতে একটি কর্মশালার আয়োজন করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি)।
সম্প্রতি গুলশানে ব্যাংকের লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারে ‘উইমেন’স লিডারশিপ স্কিলস ডেভেলপমেন্ট’ শীর্ষক দিনব্যাপী এ কর্মশালা হয় বলে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ইউসিবির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং লার্নিং এন্ড ডেভেলপমেন্ট সেন্টারের প্রধান আবুল আলী আহাদ এবং হিউম্যান রিসোর্সেস ডিভিশনের এফভিপি শিরিন সুলতানা কর্মশালায় উপস্থিত ছিলেন।
