২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংক পরিবারের মেধাবী সন্তানদের বৃত্তি দিয়েছে এমবিএল

নিজেদের কর্মকর্তা-কর্মচারীর মেধাবী সন্তানদের বৃত্তি দিয়েছে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2018, 06:07 PM

Updated : 19 Aug 2022, 02:35 PM

শনিবার রাজধানীর একটি হোটেলে ব্যাংকের চেয়ারম্যান এএম সাহিদ রেজা শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক ও

সনদ তুলে দেন।

প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাংকের ১৫ জন কর্মকর্তাকে সার্টিফায়েড ডকুমেন্টারি ক্রেডিট স্পেশালিস্ট (সিডিসিএস) এবং ৭ জনকে সার্টিফায়েড অ্যান্টি-মানি লন্ডারিং স্পেশালিস্ট (সিএএমএস) অর্জন করার জন্য নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী মসিহুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে নির্বাহী কমিটির চেয়ারম্যান আকরাম হোসেন (হুমায়ুন), অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান, উপ-ব্যবস্থাপনা পরিচালক জিডব্লিউএম মোর্তজা, মো. জাকির হোসাইন ও আদিল রায়হানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।