২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্যামসাংয়ের ‘এন সিরিজ’ টেলিভিশন বাজারে

টেলিভিশন লাইন-আপের অত্যাধুনিক ‘এন সিরিজ’ বাংলাদেশে উন্মোচন করল স্যামসাং ইলেক্ট্রনিক্স।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2018, 10:09 PM

Updated : 11 Oct 2022, 12:36 PM

রোববার ঢাকার সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে জানানো হয়, স্যামসাংয়ের টিভি লাইন-আপের শীর্ষস্থানীয় কোয়ান্টাম ডট এলইডি (কিউএলইডি) টেলিভিশনের সঙ্গে এন সিরিজে থাকছে জয় কনসার্ট টিভি, স্মার্ট কনসার্ট টিভি ও প্রিমিয়াম ইউএইচডি টিভি।

স্যামসাং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক স্যাংওয়ান ইউন বলেন, “নানান উদ্ভাবনী প্রযুক্তির টেলিভিশনকে স্বাগত জানাতে বাংলাদেশের বাজার পুরোপুরি প্রস্তুত।

“গ্রাহকদের চাহিদা ও সামর্থ্যের কথা মাথায় রেখে স্যামসাং উন্মোচন করেছে এন সিরিজের টেলিভিশন এবং আমরা আশা করছি টেলিভিশন দেখার অভিজ্ঞতাকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে নতুন প্রজন্মের এই টিভিগুলো।”

এন সিরিজ টেলিভিশনের মধ্যে থাকবে এলইডি টিভি থেকে শুরু করে কিউএলইডি টিভিও।

স্যামসাংয়ের উদ্ভাবনী প্রযুক্তির নতুন এই টিভিগুলোর মধ্যে কনসার্ট সিরিজের টেলিভিশনের বিশেষত্ব হচ্ছে চার চ্যানেলবিশিষ্ট ৪০ ওয়াটের কনসার্ট সাউন্ড সিস্টেম।

এতে থাকছে টু-ওয়ে ব্লুটুথ মিররিং সিস্টেম। ফলে আলাদা করে আর ব্লুটুথ স্পিকার কেনার প্রয়োজন হবে না।

কনসার্ট সিরিজের টিভিগুলো স্মার্ট এবং নন-স্মার্ট সংস্করণে বাজারে পাওয়া যাবে। কনসার্ট সিরিজের জয় কনসার্ট টিভি সর্বনিম্ন ২৯ হাজার ৯০০ টাকায় আর স্মার্ট কনসার্ট টিভি পাওয়া যাবে সর্বনিম্ন ৩৬ হাজার ৯০০ টাকায়।

এন সিরিজ লাইন-আপের অন্যান্য টিভিগুলোর মধ্যে অন্যতম ফোরকে রেজ্যুলেশন এবং স্লিম মেটালিক ডিজাইনের প্রিমিয়াম ইউএইচডি টিভি।

সর্বনিম্ন চার লাখ ৪৯ হাজার ৯০০ টাকা থেকে পাওয়া যাবে প্রিমিয়াম ইউএইচডি টিভি। 

এন সিরিজের বিভিন্ন মডেলের টিভিগুলোর মধ্যে কিউএলইডি টিভিতে থাকছে অত্যাধুনিক প্রযুক্তির বিভিন্ন ধরনের ফিচার। এ টিভির সর্বনিম্ন মূল্য পাঁচ লাখ ৯০ হাজার ৯০০ টাকা।

নতুন মডেলের এন সিরিজের টিভিগুলো দেশব্যাপী স্যামসাংয়ের পরিবেশক এবং স্যামসাং বাংলাদেশের অনুমোদিত শোরুমগুলোতে পাওয়া যাবে।

এই এন সিরিজের টিভি উন্মোচন অনুষ্ঠানে ফ্ল্যাগশিপ মডেলের টিভিগুলো ছাড়াও স্যামসাংয়ের রেফ্রিজারেটর, মাইক্রোওয়েভ ওভেন, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন এবং ভ্যাকিউম ক্লিনারও প্রদর্শনী করা হয়।

অনুষ্ঠানে স্যামসাং বাংলাদেশের হেড অব বিজনেস (সিই অ্যান্ড আইটি) শাহরিয়ার বিন লুতফর, হেড অব সেলস অ্যান্ড পার্টনার ম্যানেজমেন্ট সাদ বিন হাসান, হেড অব মার্কেটিং কমিউনিকেশন্স (সিই) খন্দকার আশিক ইকবালসহ স্যামসাং ইলেক্ট্রনিক্স বাংলাদেশের  চ্যানেল অংশীদার ও ডিলার প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।