এজ অ্যাসেট ম্যানেজমেন্টের সঙ্গে টেলিনর হেলথের চুক্তি
এজ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির সঙ্গে একটি সহযোগিতামূলক চুক্তি সই করেছে টেলিনর হেলথ।
রোববার টেলিনর হেলথের এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে এই চুক্তি সই হওয়ার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ চুক্তির আওতায় এজ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির বিনিয়োগকারীদের জন্য ডিজিটাল স্বাস্থ্য সেবার পাশাপাশি স্বাস্থ্য ও জীবন বীমা সেবা দেবে টেলিনর হেলথ।
টেলিনর হেলথের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাজিদ রহমান এবং এজ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির সিইও আলী ইমাম চুক্তিতে সই করেন।
এ সময় অন্যদের মধ্যে টেলিনর হেলথের সিওও অ্যান্ড্রু স্মিথ, এজ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির চিফ রিস্ক অ্যান্ড কমপ্লায়েন্স অফিসার আসিফ খানসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
