২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় বস্ত্র ও পোশাক শিল্পের তিন আন্তর্জাতিক প্রদর্শনী

বস্ত্র ও তৈরি পোশাক শিল্পের যন্ত্রপাতি, সুতা, রাসায়নিক দ্রব্যসহ বিভিন্ন পণ্যের তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হচ্ছে ঢাকায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2018, 08:26 PM

Updated : 08 Apr 2022, 06:57 PM

সেমস গ্লোবাল আয়োজিত ১৯তম টেক্সটেক বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০১৮,  ১৪তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফ্যাব্রিক শো ২০১৮ এবং ৩৩তম ডাই বাংলাদেশ এক্সপো ২০১৮ নামের প্রদর্শনী তিনটি আগামী ১২-১৫ সেপ্টেম্বর ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয়, বিশ্বের ২৫টি দেশের ১২৫০টি প্রতিষ্ঠানের প্রায় ১৫০০টি স্টল থাকবে প্রদর্শনীতে।

আয়োজকরা জানান, প্রদর্শনীগুলো ভোক্তা ও উদ্যোক্তাদের জন্য একটি যুগোপযোগী প্ল্যাটফর্ম, যেখানে কার্যকর যোগাযোগের মাধ্যমে উদ্যোক্তারা আধুনিক প্রযুক্তি ও সেবার সঙ্গে পরিচিত হতে পারবেন।

প্রদর্শনীগুলো প্রতিদিন সকাল সাড়ে দশটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত উন্মুক্ত থাকবে।

তবে স্টল পরিদর্শন করতে হলে তাৎক্ষণিকভাবে প্রদর্শনী হলের প্রবেশ মুখে অথবা www.e-registrations.com  ওয়েবসাইটে গিয়ে প্রাক-নিবন্ধন করতে হবে।