২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরএফএলের পৃষ্ঠপোষকতায় নড়াইলে সুলতান উৎসব

বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলে শুরু হচ্ছে চার দিনব্যাপী ‘সুলতান উৎসব’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2018, 07:49 PM

Updated : 19 Aug 2022, 02:32 PM

মঙ্গলবার আরএফএলের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নড়াইলের ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে বুধবার থেকে শনিবার পর্যন্ত এ উৎসব চলবে।

এসএম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন এবং বেঙ্গল ফাউন্ডেশন যৌথভাবে এবারের সুলতান উৎসবের আয়োজন করেছে; আর পৃষ্ঠপোষকতায় রয়েছে আরএফএল।

এবারের উৎসবে অন্যান্য কর্মসূচির মধ্যে থাকছে চিত্র প্রদর্শনী, শিশু শিল্পীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিল্পীর জীবন ও কর্মের উপর আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।