সিআইপি কার্ড পেলেন তানভীর আহমেদ
বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তির (সিআইপি) মর্যাদা পেয়েছেন এনভয় গ্রুপ ও শেলটেক লিমিটেডের পরিচালক তানভীর আহমেদ।
২০১৫ সালে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে এই সিআইপি সম্মানে ভূষিত করেছে সরকার।
সোমবার রাজধানীর র্যাডিসন হোটেলে এক অনুষ্ঠানে তার হাতে সিআইপি কার্ড তুলে দেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
২০১৫ সালে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ১৭৮ ব্যবসায়ীকে সিআইপি (বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ) সম্মানে ভূষিত করেছে সরকার।
তানভীর আহমেদসহ মোট ১৭৮ ব্যবসায়ীকে এই মর্যাদা দিয়েছে সরকার।
এনভয় গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রপ্তানি খাতে অবদানের জন্য সিআইপি মর্যাদা পেয়েছেন তানভীর আহমেদ।
সিআইপিরা সচিবালয়ে প্রবেশ, বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে আমন্ত্রণসহ, বিমান, রেল, সড়ক ও জলযানে আসন সংরক্ষণের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।
তরুণ উদ্যোক্তা তানভীর আহমেদ টেক্সটাইল, সিরামিকস, আবাসন ও হোটেলসহ বিভিন্ন ব্যবসার সাথে জড়িত।
তিনি সফল ব্যবসায়ী ও বিজিএমইএর সাবেক সভাপতি কুতুবউদ্দিন আহমেদের ছেলে।
