২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালের পথে নভোএয়ারের উড়াল

ঢাকা-বরিশাল রুটে ফ্লাইট চালানো শুরু করেছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2018, 08:33 PM

Updated : 25 Jul 2022, 08:37 PM

এক বিজ্ঞপ্তিতে তারা জানায়, প্রথম ফ্লাইটটি শনিবার বিকাল সাড়ে ৩টায় ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যায়।

সোম, বুধ, শুক্র ও শনিবার এই রুটে ফ্লাইট চলবে বলে জানিয়েছে নভোএয়ার।

নির্ধারিত দিনে ফ্লাইটটি ঢাকা থেকে বিকাল সাড়ে ৩টায় ছেড়ে যাবে এবং বরিশাল থেকে বিকাল ৪টা ২৫ মিনিটে ছাড়বে।

ঢাকা-বরিশাল রুটের সর্বনিম্ন ভাড়া (একমুখী) ২৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

নভোএয়ার শনিবার থেকে যশোর ও রাজশাহী রুটেও ফ্লাইট বাড়িয়েছে।

যশোর রুটে প্রতিদিন চারটি ও রাজশাহী রুটে প্রতিদিন একটির পাশাপাশি মঙ্গল, বৃহস্পতি ও রোববার আরও একটি করে ফ্লাইট চলবে।

এর বাইরে বর্তমানে নভোএয়ার প্রতিদিন চট্টগ্রাম, সৈয়দপুর, কক্সবাজার, যশোর, রাজশাহী, সিলেট এবং কলকাতা রুটে ফ্লাইট চালাচ্ছে।