ইউসিবির এমডি মুহাইমেনের পদত্যাগ
পদত্যাগ করেছেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ ই আব্দুল মুহাইমেন।
বুধবার ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় তার পদত্যাগপত্র গৃহীত হয় বলে ইউসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে মুহাইমেন পদত্যাগপত্র দিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
পদত্যাগের কারণ জানতে মুহাইমেনকে কয়েকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।
গত বছরের জুলাইতে ইউসিবির এমডি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মুহাইমেন। এর আগে তিনি এএমডি ছিলেন।
মুহাইমেন ৩০ বছরেরও বেশি সময় ধরে এশিয়া, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্য ও বাংলাদেশের বিভিন্ন বহুজাতিক ও স্থানীয় ব্যাংকে কাজ করেন।
