স্কুল নির্মাণে ২৫০০ ব্যাগ সিমেন্ট দিলো লাফার্জ হোলসিম
শরীয়তপুরের প্রত্যন্ত একটি গ্রামে স্কুলের ভবন নির্মাণের জন্য ২ হাজার ৫০০ ব্যাগ সিমেন্ট অনুদান দিয়েছে বহুজাতিক কোম্পানি লাফার্জ হোলসিম বাংলাদেশ।
ভেদরগঞ্জ উপজেলার চারপায়াতলী গ্রামের ইউরো বাংলা ফাউন্ডেশন মডেল স্কুলে এই অনুদান দেওয়া হয়েছে বলে কোম্পানিটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এতে বলা হয়, গ্রামের একটিমাত্র স্কুলে নামমাত্র বেতনে শিক্ষা কার্যক্রম চালানো হয়। প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা হয় এই স্কুলে। স্কুলে শিক্ষার্থীর সংখ্যা ৩৫০ এবং শিক্ষক রয়েছেন ১৮ জন।”
“অতীতেও কোম্পানির প্লান্টের পাশ্ববর্তী এলাকায় এমন সেবামূলক কাজে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে লাফার্জ হোলসিম বাংলাদেশ। আমরা যখনই এই প্রস্তাবটি পেয়েছি তখনই মহৎ এই কাজে তাদের পাশে থাকার ইচ্ছা পোষণ করেছি।”
ইউরো বাংলা ফাউন্ডেশন মডেল স্কুলের প্রধান শিক্ষক রুহুল আমিন বলেন, “আমাদের এখানে ছাত্র-ছাত্রীরা অধিকাংশই দরিদ্র পরিবারের। তাদের একটি সুন্দর পরিবেশে শিক্ষা প্রদানের ইচ্ছা থেকেই আমরা লাফার্জ হোলসিমের কাছে যাই এবং তারা আমাদের সাহায্য করার আগ্রহ প্রকাশ করেন। আমাদের স্কুলের চার তলা ভবন নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে।”
