বাজারে এলো ভিওওসি ফ্লাশ চার্জসমৃদ্ধ অপো এফ৯
অপো এফ সিরিজের সর্বশেষ আকর্ষণ ভিওওসি ফ্লাশ চার্জিং ও গ্র্যাডিয়েন্ট কালার ডিজাইনের অপো এফ৯ বাংলাদেশের বাজারে এসেছে।
বৃহস্পতিবার রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অপো এফ৯ আনুষ্ঠানিক উন্মোচন হয়।
অপো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ড্যামন উয়াং এবং অপো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় তাসকিন আহমেদ অপো এফ৯ উন্মোচন করেন।
ড্যামন উয়াং জানান, গ্র্যাডিয়েন্ট কালার সমৃদ্ধ সানরাইজ রেড, টুয়ালাইট ব্লু এবং স্ট্যারি পার্পল রঙের অপো এফ৯ ৪ জিবি র্যামের ফোনটি ২৮ হাজার ৯৯০ টাকায় এবং ৬ জিবি র্যামের ফোনটি ৩১ হাজার ৯৯০ টাকায় শুক্রবার থেকে পাওয়া যাবে দেশব্যাপী অপোর অফলাইন স্টোরগুলোতে।
অনুষ্ঠানে অপো এফ-৯ এর প্রোডাক্ট ম্যানেজার রথীন্দ্রনাথ সরকার অপো এফ৯ এর বিস্তারিত তুলে ধরেন।
তিনি বলেন, “গ্রাহকদের একটি অনন্য অভিজ্ঞতা দিতে অপো’র উন্নত প্রযুক্তি ও উদ্ভাবনী দক্ষতাকে কাজে লাগিয়ে এফ৯ হ্যান্ডসেটটি সাজানো হয়েছে। ভিওওসি ফ্ল্যাশ চার্জিং এ মাত্র ৫ মিনিটের চার্জে ২ ঘণ্টা পর্যন্ত কথা বলা যাবে এবং গ্র্যাডিয়েন্ট কালার ডিজাইন ইন্ডাস্ট্রিতে একেবারে নতুন।”
তিনি জানান, অপো এফ৯ এর ৬.৩ ইঞ্চি ‘ওয়াটারড্রপ স্ক্রিন’, ৩ হাজার ৫০০ এমএইচ ব্যাটারী, ফ্রন্ট ক্যামেরা ২৫ মেগাপিক্সেল এবং ব্যাক ক্যামেরা ১৬ ও ২ মেগাপিক্সেলের রিয়ার ডুয়েল ক্যামেরা।
অপো এফ৯ এর ফিচার:
স্ক্রিন সাইজ : ৬.৩ ইঞ্চি, ১৯.৫.৯ অ্যাসপেক্ট রেশিও,
রেজ্যুলেশন : ২৩৪০*১০৮০
ফ্রন্ট ক্যামেরা : ২৫ মেগাপিক্সেল, এফ/২.০
রিয়ার ডুয়েল ক্যামেরা : ১৬ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল
র্যাম : ৪/৬ জিবি
স্টোরেজ : ৬৪ জিবি (২৫৬ জিবি পর্যন্ত মাইক্রো এসডি সাপোর্ট)
ব্যাটারি : ৩ হাজার ৫০০এমএএইচ
কালার : সানরাইজ রেড, টুয়ালাইট ব্লু, স্ট্যারি পার্পল
অপারেটিং সিস্টেম: কালার ওএস ৫.২, অ্যান্ড্রয়েড ৮.১।
সিপিইউ : অক্টাকোর
চার্জ : ভিওওসি
সিম কার্ড টাইপ : ডুয়েল ৪জি সিম + মাইক্রো এসডি কার্ড
