২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ব্যাংকের কর্মসূতিতে প্রিমিয়ার ব্যাংক

যশোরে বাংলাদেশ ব্যাংকের মত বিনিময় সভা ও প্রকাশ্য ঋণ বিতরণ কর্মসূচিতে অংশ নিয়েছে প্রিমিয়ার ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2018, 07:02 PM

Updated : 19 Aug 2022, 02:31 PM

কেন্দ্রীয় ব্যাংকের, ‘১০ টাকার হিসাবধারীদের জন্য ২০০ কোটি টাকার আবর্তনশীল পুন অর্থায়ন স্কিমের আওতায়’ সম্প্রতি যশোরের ব্র্যাক লার্নিং সেন্টারে এই মতবিনিময় সভা হয়। 

প্রিমিয়ার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার মো. আবুল বাশার ওই অনুষ্ঠানে প্রিমিয়ার ব্যাংকের যশোর শাখার গ্রাহক শারমিন আক্তারকে চেক হস্তান্তর করেন।

বাংলাদেশ ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।