২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল রুটে নভোএয়ার চলবে ১ সেপ্টেম্বর থেকে

বরিশাল রুটে ১ সেপ্টেম্বর থেকে ফ্লাইট পরিচালনা শুরু করছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2018, 06:06 PM

Updated : 25 Jul 2022, 08:37 PM

রোববার প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, প্রতি সপ্তাহে সোম, বুধ, শুক্র ও শনিবার তাদের ফ্লাইট চলবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্লাইটটি ঢাকা থেকে বিকাল সাড়ে ৩টায় বরিশালের উদ্দেশে ছেড়ে যাবে এবং বরিশাল থেকে বিকাল ৪টা ২৫ মিনিটে ঢাকার পথে রওনা হবে।

বরিশাল রুটের সর্বনিম্ন ভাড়া (একমুখী) ২ হাজার ৭০০ টাকা নির্ধারণ করেছে নভোএয়ার।