এডিসন স্মার্ট প্লাগ ইনে এল বিকাশ সুবিধা
মোবাইল ফোন বিক্রেতা প্রতিষ্ঠান এডিসন স্মার্ট প্লাগ ইন থেকে পণ্য কেনার পর ক্রেতারা এখন বিকাশে মূল্য পরিশোধ করতে পারবেন।
বিকাশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সম্প্রতি বিকাশ ও এডিসন ইলেকট্রনিক্সের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বিকাশের পক্ষে চিফ কর্মাশিয়াল অফিসার মিজানুর রশীদ এবং এডিসন ইলেকট্রনিক্সের বিজনেস ডিরেক্টর ফারুখ মোহাম্মদ জাফরুল আলম খান এই চুক্তি স্বাক্ষর করেন।
বিকাশের পক্ষ থেকে বলা হয়েছে, পজ মেশিনে মূল্য পরিশোধে ক্রেতাদের যেন আর সমস্যা পোহাতে না হয়, তাই বিকাশের এই সুবিধা এনেছে এডিসন।
এডিসনের সব আউটলেটে ক্রেতারা পণ্য কিনে বিকাশের মাধ্যমে মূল্য পরিশোধ করতে পারবেন।
