২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্যান্টা এবার লিচুর স্বাদে

কোকা-কোলা, স্প্রাইট, ফ্যান্টা, ডায়েট কোক, থামস আপ চার্জডের ধারাবাহিকতায় কোকা-কোলার পোর্টফোলিতে যুক্ত হল নতুন কোমল পানীয় ‘ফ্যান্টা লিচি’।  

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2018, 05:08 PM

Updated : 19 Aug 2022, 02:26 PM

লিচু স্বাদের ‘ফ্যান্টা লিচি’ কোরবানির ঈদ উপলক্ষে বাজারজাতকরণ করা হয়েছে বলে কোকা-কোলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

১৯৫৫ সালে যাত্রা শুরু করে ব্র্যান্ড ফ্যান্টা। বিশ্বের ১৯০টি দেশের বাজারে ফ্যান্টা নিয়ে গেছে কোকা-কোলা।

কোকা-কোলা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাদাব খান বলেন, “ভোক্তাদের পছন্দ দিনে দিনে পরিবর্তিত হচ্ছে এবং আমরা আমাদের বিদ্যমান ব্র্যান্ডগুলো সযত্নে লালন করছি। একই সঙ্গে আমাদের পোর্টফোলিওতে নতুন অফার যুক্ত করাও গুরুত্বপূর্ণ। ঈদুল আযহা উপলক্ষে আমরা নিয়ে এসেছি সতেজ স্বাদের ফ্যান্টা লিচি।

“নতুন লোগো, গ্রাফিকস ও কালার প্যালেটের মাধ্যমে সম্পূর্ণ নতুন রুপে আসছে ফ্যান্টা লিচি। ফ্যান্টা লিচি’র লোগোটির দ্বিতীয় ‘এ’ শব্দটিতে লুকিয়ে থাকা হাসিতে রয়েছে উৎফুল্লতা এবং প্রাণবন্ত ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ। 

ফ্যান্টা লিচি এখন আপাতত ২৫০ মিলির পেট বোতলে চট্টগ্রাম, সিলেট, খুলনা ও বরিশাল অঞ্চলে ২০ টাকায় পাওয়া যাচ্ছে। খুব শিগগিরই দেশজুড়ে তা পাওয়া যাবে বলে জানানো হয়েছে।

কোকাকোলার ৫৫ বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশে নানা কর্মসূচি নেওয়া হয়েছে।