২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেন্দ্রীয় ব্যাংক ও ইবিএলের অংশীদারিত্বমূলক চুক্তি

বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থায়ন সুবিধা প্রকল্পের অধীনে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি অংশীদারিত্বমূলক চুক্তি স্বাক্ষর করেছে ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2018, 09:00 PM

Updated : 19 Aug 2022, 02:26 PM

চুক্তি স্বাক্ষর উপলক্ষে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, “মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের গভর্নর ফজলে কবিরের উপস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এবং আইপিএফএফ-২ এর প্রকল্প পরিচালক আহমেদ জামাল এবং ইবিএল অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হাসান ও. রশিদ চুক্তিতে সই করেন।”

সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, আইপিএফএফ-২ প্রকল্পের অধীনে বাংলাদেশ ব্যাংক অংশগ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠানগুলোকে প্রায় ৪০৩ দশমিক ৭০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ প্রদান করবে।

এই ঋণ আর্থিক প্রতিষ্ঠানগুলো দেশের বিদ্যুৎ ও অবকাঠামো খাতের প্রকল্পসমূহে অর্থায়ন করতে পারবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ব ব্যাংকের সিনিয়র আর্থিক খাত বিশেষজ্ঞ এ. কে. এম. আবদুল্লাহ, ইস্টার্ণ ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কর্পোরেট ব্যাংকিং প্রধান আহমেদ শাহিন এবং আর্থিক প্রতিষ্ঠান ও বৈদেশিক ব্যাংকিং ইউনিটের (ওবিইউ) মো. ওবায়দুল ইসলাম।