ইবিএল পেমেন্ট গেটওয়ে ব্যবহার করবে বাগডুম
ই-কমার্স সাইট বাগডুম গ্রাহকরা বিভিন্ন পণ্য ও সেবা ক্রয়ের ক্ষেত্রে ভিসা অথবা মাস্টারকার্ড ব্যবহার করে ইবিএল স্কাইপে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অনলাইন পেমেন্ট করতে পারবেন।
ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) হেড অব রিটেইল ব্যাংকিং এম. খোরশেদ আনোয়ার এবং বাগডুমের প্রধান নির্বাহী কর্মকর্তা মিরাজুল হক সোমবার ব্যাংকের গুলশান অফিসে এ সংক্রান্ত একটি চুক্তি বিনিময় করেন।
ইবিএল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
ইবিএলের হেড অব কার্ডস এন্ড ডিজিটাল ব্যাংকিং রাসেল হাসান, হেড অব ই-কমার্স সাদ এম মিলকান, সিনিয়র ম্যানেজার ই-কমার্স সুলতান মাহমুদ সরকার, বাগডুমের ডেপুটি ম্যানেজার ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টস রাশেদুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
