২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াকার ফুটওয়্যারের আরও ৩ শোরুম

আরও তিনটি শোরুম চালু করেছে আরএফএল গ্রুপের ফুটওয়্যার ব্র্যান্ড ওয়াকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2018, 08:04 PM

Updated : 19 Aug 2022, 02:26 PM

আরএফএলের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি রাজধানীর খিলগাঁও, নারায়নগঞ্জের ভুলতা এবং নরসিংদী সদরে শোরুমগুলো উদ্বোধন করেন আরএফএল এর ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল।

বতর্মানে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ওয়াকার ফুটওয়্যারের ১৯টি শোরুম চালু রয়েছে।

ওয়াকার শোরুমে পাওয়া যাচ্ছে বিভিন্ন ডিজাইনের ক্যাজুয়াল, স্পোর্টস, কিডস এবং সব বয়সীদের জন্য বিভিন্ন ডিজাইনের জুতা ও ফ্যাশন এক্সেসরিজ ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়াকার ফুটওয়্যারের প্রধান পরিচালন কর্মকর্তা কামরুল হাসান, ব্র্যান্ড ম্যানেজার মাইনুল হাসান ও রিটেইল ম্যানেজার শাহজাহান সানিসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।