২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক্সেল টেলিকমের ‘সেলস মিট’

দিনব্যাপী ‘সেলস মিট’ করল লাবিব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ও স্যামসাংয়ের ন্যাশনাল ডিস্ট্রিবিউটর এক্সেল টেলিকম লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2018, 03:40 PM

Updated : 08 Apr 2022, 06:49 PM

রোববার এক্সেল টেলিকমের প্রধান কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় প্রতিষ্ঠানটি।

সম্মেলনে উপস্থিত ছিলেন স্যামসাং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সু-ওয়ান ইয়ুন, এক্সেল টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক ও লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীরসহ স্যামসাং বাংলাদেশ ও এক্সেল টেলিকমের বিভিন্ন কর্মকর্তারা।

উপস্থিত সব সদস্যের সক্রিয় অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতে আগামী ঈদের কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।