২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিঅ্যাপস ডেভেলপারদের দক্ষতা উন্নয়নে রবি-লেটস লার্ন কোডিং

অ্যাপ স্টোর বিডিঅ্যাপসের ডেভলপারদের দক্ষতা বাড়ানোর জন্য যৌথভাবে কাজ করবে ডিজিটাল সেবাদাতা অপারেটর রবি ও লেটস লার্ন কোডিং লিমিটেড (এলএলসি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2018, 09:00 PM

Updated : 19 Aug 2022, 02:25 PM

এ নিয়ে প্রতিষ্ঠান দুটি সম্প্রতি একটি সমঝোতা স্মারক সই করেছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে রবি।

রাজধানীর রবি কর্পোরেট অফিসে প্রতিষ্ঠানটির  চিফ ডিজিটাল সার্ভিসেস অফিসার শিহাব আহমেদ এবং এলএলসির সিইও মুহাম্মদ সুমন মোল্লা সেলিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

এ চুক্তির আওতায় মোবাইল অ্যাপ্লিকেশনভিত্তিক ইকোসিস্টেম গড়ে তোলার জন্য রবির মোবাইল অ্যাপ্লিকেশন প্লাটফর্ম বিডিঅ্যাপসের  সাথে কাজ করবে এলএলসি। বিডিঅ্যাপস ডেভলপারদের দক্ষতা উন্নয়নে ক্লাসরুমভিত্তিক ও অনলাইননির্ভর কোর্স করাবে এলএলসি।

অন্যদিকে রবি ও এয়ারটেল গ্রাহকদের জন্য উদ্ভাবনী মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করতে এলএলসি শিক্ষার্থীদের সহায়তা করবে বিডিঅ্যাপস। বাংলাদেশের প্রযুক্তি-প্রিয় তরুণদের ডিজিটাল উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পাশে দাঁড়াবে দুই প্রতিষ্ঠান।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রবির আইওটি অ্যান্ড প্রোডাক্ট ইনোভেশনের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শওকত কাদের চৌধুরী, ক্যারিয়ার বিলিং অ্যান্ড ডিজিটাল প্লাটফর্মের জেনারেল ম্যানেজার মোহাম্মদ মুসাব্বির, অ্যাপ স্টোরের ম্যানেজার মো. সালাহ উদ্দিন এবং অ্যাপ স্টোরের  স্পেশালিস্ট সৈয়দ মোসায়েব আলম।

এছাড়া এলএলসির ইন্সস্ট্রাক্টর এএইচএনএম ইবনে সিনা ও মোহাম্মদ শোয়েব উপস্থিত ছিলেন।