২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ উদ্যোক্তা পাচ্ছেন আইএফআইসি-সমকাল বাণিজ্য পুরস্কার

দেশের শিল্প-বাণিজ্য ও ব্যবসা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে পাঁচ উদ্যোক্তাকে সম্মাননা দিতে যাচ্ছে আইএফআইসি ব্যাংক ও দৈনিক সমকাল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2018, 10:05 PM

Updated : 19 Aug 2022, 02:24 PM

বুধবার রাজধানীর গুলশানের একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে ‘আইএফআইসি ব্যাংক-সমকাল শিল্প ও বাণিজ্য পুরস্কার’ নামের এই সম্মাননার বিস্তারিত তুলে ধরেন আইএফআইসি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ এ সারওয়ার এবং সমকালের নির্বাহী সম্পাদক মুস্তাফিজ শফি।

মুস্তাফিজ শফি জানান, বর্ষসেরা বৃহৎ শিল্প উদ্যোগ, বর্ষসেরা নারী উদ্যোক্তা, উদীয়মান তরুণ উদ্যোক্তা ও সেরা এসএমই উদ্যোগ- এই চার ক্যাটাগরিতে চারজন এবং একজন উদ্যোক্তাকে আজীবন সম্মাননা দেওয়া হবে।

সম্মাননা হিসেবে ক্রেস্ট ও দুই লাখ টাকা দেওয়া হবে উদ্যোক্তাদের।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহম্মদ ফরাসউদ্দিন বলেন, “বাংলাদেশ আজ অর্থনৈতিক অগ্রগতিতে বিস্ময় সৃষ্টি করেছে। এক্ষেত্রে উদ্যোক্তারা অসামান্য ভূমিকা রেখে চলেছেন। তাদের এসব অসামান্য অবদানের স্বীকৃতি দিলে তারা আরও কাজ করবেন।”

সম্মেলনে জানানো হয়, যে কেউ http:/www.samakal.com/businessaward2018 লিংকে যেয়ে সম্মাননার জন্য আবেদন করতে পারবেন।

সংবাদ সম্মেলনে আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এম এম হাইকেল হাশমী, শাহ মোহাম্মদ মঈনউদ্দীন, সমকালের ফিচার সম্পাদক মাহবুব আজীজ, বিজনেস এডিটর জাকির হোসেন উপস্থিত ছিলেন।