২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ল্যাপটপ মেলায় ওয়ালটন পণ্যে মূল্যছাড়

গ্রীষ্মকালীন ল্যাপটপ মেলায় মূল্যছাড় ও উপহার ঘোষণা করেছে ওয়ালটন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2018, 09:23 PM

Updated : 19 Aug 2022, 02:24 PM

বৃহস্পতিবার থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে ‘এফোরটেক সামার ল্যাপটপ ফেয়ার ২০১৮’।

ওয়ালটন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মেলা থেকে ওয়ালটন ল্যাপটপ ও ডেস্কটপ কেনায় বিভিন্ন মডেলে থাকবে ২০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় । এছাড়াও থাকছে মাউস, কি-বোর্ড, পেন-ড্রাইভ এবং মোবাইল ফোন ফ্রি।

এক্সপো মেকারের আয়োজনে তিনদিনের এই মেলায় একমাত্র দেশিয় কম্পিউটার নির্মাতা ব্র্যান্ড হিসেবে থাকছে ওয়ালটন।

ওয়ালটন কম্পিউটারের পণ্য ব্যবস্থাপক আবুল হাসনাত জানান, প্রিলুড, প্যাশন ও ট্যামারিন্ড সিরিজের যেকোনো মডেলের সেলেরন অ্যাপোলো লেক, পেন্টিয়াম কোয়াড কোর, কোর আই থ্রি, কোর আই ফাইভ এবং কোর আই সেভেন প্রসেসর সমৃদ্ধ ল্যাপটপ ক্রয়ে সর্বোচ্চ ৯ শতাংশ পর্যন্ত মূল্যছাড় মিলবে।

এই ক্যাটাগরির ল্যাপটপের সর্বনিম্ন মূল্য ১৯ হাজার ৯৯০ টাকা। সর্বোচ্চ মূল্য ৫৪ হাজার ৫৫০ টাকা।

অন্যদিকে কেরোন্ডা ও ওয়াক্সজ্যাম্বু সিরিজের ডিজাইন, সিমুলেশন অ্যান্ড গেমিং ল্যাপটপ কেনার ক্ষেত্রে সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় পাওয়া যাবে। দুই মডেলের এই ল্যাপটপের দাম যথাক্রমে ৬৯ হাজার ৯৫০ এবং ৭৯ হাজার ৯৫০ টাকা।

পেন্টিয়াম, কোর আই থ্রি এবং কোর আই ফাইভ প্রসেসর সমৃদ্ধ ওয়ালটন ডেস্কটপ কিনলে ক্রেতারা ৯ শতাংশ পর্যন্ত মূল্যছাড় পাবেন। এক্ষেত্রে, ফ্রি গেমিং মাউস ও কিবোর্ড পাওয়ার সুযোগ থাকছে। ডেক্সটপগুলোর মূল্য ২৩ হাজার ৫৫০ টাকা থেকে ৪৪ হাজার ৯৯০ টাকার মধ্যে।

এছাড়াও ওয়ালটনের দুই মডেলের মনিটর ক্রয়ে ৯ শতাংশ এবং মাউস, কিবোর্ড ও পেনড্রাইভ ক্রয়ে সর্বোচ্চ ১৪ শতাংশ মূল্যছাড় পাওয়া যাবে। মূল্যছাড় ও উপহারের এই সুযোগ শুধু মেলা থেকে কেনা পণ্যে উপভোগ করা যাবে বলে জানায় ওয়ালটন।