ঈদে বিকাশের ২০% ক্যাশব্যাক অফার
ঈদের কেনাকাটা সাশ্রয়ী করতে গ্রাহকদের জন্য বিকাশ পেমেন্টে ২০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা নিয়ে এসেছে মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ লিমিটেড।
বিকাশের এই ক্যাশব্যাক অফারের তালিকায় আছে নামী লাইফস্টাইল, ই-কর্মাস এবং সুপারস্টোর ক্যাটাগরির ব্র্যান্ড।
প্রতিষ্ঠানটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ১২৫টির বেশি বিখ্যাত ব্র্যান্ডের আড়াই হাজারের বেশি আউটলেটে বিকাশ দিয়ে পেমেন্ট করে এই অফার উপভোগ করতে পারবেন ক্রেতারা।
ঈদ উপলক্ষে মঙ্গলবার থেকে এই অফার শুরু হয়ে চলবে ২৫ অগাস্ট পর্যন্ত।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাটাগরি এবং আউটলেটের সংখ্যানুসারে এটি বিকাশের সবচেয়ে বড় ক্যাশব্যাক ক্যাম্পেইন।
একজন গ্রাহক ক্যাটাগরি অনুযায়ী একটি লেনদেনের ক্ষেত্রে শর্ত সাপেক্ষে সর্বোচ্চ ৩০০ থেকে এক হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাকসহ অফার চলাকালীন সময়ে সর্বমোট দুই হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন।
বিকাশ অ্যাপ অথবা ইউএসএসডি চ্যানেল *২৪৭# ডায়াল করে পেমেন্ট করলে গ্রাহকরা তাৎক্ষণিকভাবে তাদের বিকাশ অ্যাকাউন্টে ক্যাশব্যাক পেয়ে যাবেন।
বিকাশ অ্যাপে পেমেন্ট করতে অ্যাপের হোম স্ক্রিন থেকে ‘মেক পেমেন্ট’ নির্বাচন করে মার্চেন্ট নম্বর দিয়ে পেমেন্ট করা যাবে।
কেনাকাটাকে আরো সহজ এবং ঝামেলামুক্ত করতে বিকাশ অ্যাপে যুক্ত রয়েছে ছজ কোড স্ক্যান সুবিধা। গ্রাহকরা খুব সহজে ছজ কোড স্ক্যান করেও পেমেন্ট করতে পারবেন।
ইউএসএসডি (আনস্ট্রাকচার্ড সাপ্লিমেন্টারি সার্ভিস ডাটা) পদ্ধতিতে আগের মতই *২৪৭# ডায়াল করে মেনু থেকে ৩ নির্বাচিত করে কয়েকটি ইন্টারঅ্যাকটিভ ধাপ অনুসরণ করলেই পেমেন্ট করা যাবে।
এই অফারের আওতাভুক্ত ব্র্যান্ড এবং আউটলেটের বিস্তারিত তালিকা পাওয়া যাবে বিকাশের ওয়েবসাইট ও ফেইসবুক পেইজ www.facebook.com/bkashlimited এ।
