বাংলাদেশের বাজারে হুয়াওয়ের ‘নোভা থ্রিআই’
স্মার্টফোন ও প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে বাজারে এনেছে তৃতীয় প্রজন্মের নোভা থ্রিআই স্মার্টফোন ।
সোমবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠানিকভাবে নতুন এই হ্যান্ডসেটটি দেশের বাজারে বাজারজাতকরণ শুরুর ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে জানানো হয়, আগ্রহী গ্রাহকদের হুয়াওয়ে নোভা থ্রিআই অগ্রিম বুকিং দিতে পারবেন ১ আগস্ট থেকে এবং এই সুযোগ থাকবে ১০ আগস্ট পর্যন্ত। অগ্রিম বুকিং দেওয়া ক্রেতারা পাবেন আকর্ষণীয় গিফট বক্স।
এছাড়া হ্যান্ডসেটটি ক্রয়ে গ্রামীণফোন নেটওয়ার্ক ব্যবহারকারীরা পাচ্ছেন ১০ দিন মেয়াদী ৫ জিবি ইন্টারনেট বান্ডেল একদম ফ্রি। হুয়াওয়ে নোভা থ্রিআই ক্রয়ে ৬ মাসের ইএমআই ব্যবস্থা রেখেছে কর্তৃপক্ষ।
১১ অগাস্ট থেকে ৬৪ জেলায় হুয়াওয়ের সকল ব্র্যান্ডশপে ২৮ হাজার ৯৯০ টাকায় পাওয়া যাবে হুয়াওয়ে নোভা থ্রিআই।
অনুষ্ঠানে জানানো হয়, সর্বাধুনিক কিরিন ৭১০ চিপসেটের সঙ্গে এআই প্রযুক্তি এবং ইএমইউআই ৮ দশমিক ২ বিশিষ্ট এই হ্যান্ডসেট এমন একটি ইএমইউআই ইকোসিস্টেম তৈরি করে যা এআই শপিং, এআই গ্যালারি, এআই কমিউনিকেশনসের ক্ষেত্রে গ্রাহকদের জন্য হ্যান্ডসেট ব্যবহারের অভিজ্ঞতাকে করবে আরো বেশি সহজ ও সাবলীল।
কিরিন ৭১০ এসওসি’র সঙ্গে ১২৮জিবি রম এবং ৪ জিবি র্যামবিশিষ্ট হ্যান্ডসেটটির রয়েছে জিপিইউ টারবো (হালনাগাদ সফটওয়্যার সংস্করণে পাওয়া যাবে) যা গ্রাফিক্সের গুণগত মান বৃদ্ধি করবে।
হুয়াওয়ে নোভা থ্রিআই-তে ব্যবহার করা হয়েছে নতুন জেনারেশনের এফএইচডি+ (২৩৪০*১০৮০) ১৯.৫:৯ আনুপাতিক ৬ দশমিক ৩ ইঞ্চির ফুলভিউ আইপিএস ডিসপ্লে।
নোভা সিরিজের আগের হ্যান্ডসেটগুলোর চেয়ে এই হ্যান্ডসেটটি দেখতে আরো সরু তবে ফুলভিউ এইচডি ডিসপ্লেতে দেখা যাবে ঝকঝকে ছবি এবং এটির ৮৫ শতাংশ কালার গ্যামুট গ্রাহকদের হ্যান্ডসেট ব্যবহারের অভিজ্ঞতাকে নিয়ে যাবে নতুন মাত্রায়।
হুয়াওয়ে নোভা থ্রিআই’র রয়েছে ২৪ মেগা পিক্সেলের প্রাথমিক সেন্সর বিশিষ্ট ডুয়াল ফেসিং ক্যামেরা ও ২ মেগা পিক্সেলের সেন্সর।
২৪ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরার পাশাপাশি এই হ্যান্ডসেটটির রয়েছে ১৬ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর ও ২ মেগা পিক্সেলের সেকেন্ডারি সেন্সর বিশিষ্ট রিয়ার ক্যামেরা।
