২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার ১০ জনকে সম্মাননা দেবে মার্কেন্টাইল ব্যাংক

স্ব স্ব ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য পাঁচ গুণীজন ও পাঁচ তরুণ ব্যাংকারকে সম্মাননা দেবে মার্কেন্টাইল ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2018, 05:13 PM

Updated : 19 Aug 2022, 02:23 PM

বৃহস্পতিবার মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে এক সংবাদ সম্মেলনে সম্মাননার জন্য মনোনীত ১০ জনের নাম ঘোষণা করেন মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান একেএম সাহিদ রেজা।

মার্কেন্টাইল ব্যাংক সম্মাননার জন্য মনোনীতরা হলেন-

>> শিক্ষা ও সংস্কৃতি ক্ষেত্রে কবি নির্মলেন্দু গুণ,

>> মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা ক্ষেত্রে জাহানারা ইমাম (মরণোত্তর)

>> অর্থনীতি ও অর্থনীতি বিষয়ক গবেষণা ক্ষেত্রে ড. আতিউর রহমান,

>> শিল্প ও বাণিজ্য ক্ষেত্রে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল

>> ক্রীড়া ক্ষেত্রে জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

এমবিএল ইয়াং ব্যাংকার্স অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ডের নির্বাচিতরা হলেন-

>> ফয়েজ উদদীন আহমেদ, সিনিয়র প্রিন্সিপাল অফিসার, ফার্সট সিকিউরিটি ইসলামী ব্যাংক

>> নজরুল ইসলাম চৌধুরী, ফার্সট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, ট্রাস্ট ব্যাংক

>> রাজন মিয়া, ফার্সট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, মার্কেন্টাইল ব্যাংক

>> রিয়াজুল হক, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার, ব্যাংক এশিয়া

>> মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রিন্সিপাল অফিসার, এবি ব্যাংক

সাহিদ রেজা বলেন, এবছর ৫ গুণীজনকে মার্কেন্টাইল ব্যাংক সম্মাননা-২০১৮ ও ৫ জন মেধাবী তরুণ ব্যাংকারকে এমবিএল ইয়াং ব্যাংকার্স অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড দেওয়া হবে।

“২৮ জুলাই রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হবে।”

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে তিনি জানান।

মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মসিহুর রহমান, পরিচালক আলহাজ্ব মোশাররফ হোসেন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কামরুল ইসলাম চৌধুরী ও মতিউল হাসান, উপব্যবস্থাপনা পরিচালক জিডব্লিউএম মোর্তজা, জাকির হোসাইন ও আদিল রায়হানসহ ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন ।