২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জ্বালানির মূল্য অ্যাপে পরিশোধে বিকাশ-ডিজিটাল ট্রির চুক্তি

সিএনজি ফিলিং স্টেশনের বিল বিকাশের মাধ্যমে পরিশোধ করার সেবা চালু করতে চুক্তি করেছে ডিজিটাল ট্রি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2018, 11:21 PM

Updated : 19 Aug 2022, 02:22 PM

চুক্তির ফলে ডিজিটাল ট্রির অ্যাপ ব্যবহার করে বিকাশ গ্রাহকরা এই সেবা নিতে পারবেন।

সম্প্রতি বিকাশের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা মিজানুর রশীদ এবং ডিজিটাল ট্রির ব্যবস্থাপনা পরিচালক মির্জা সাফফাত অহিদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর এবং ডিজিটাল ট্রির চেয়ারম্যান শিকদার আক্তার-উজ-জামান এ সময় উপস্থিত ছিলেন।