২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রায়ত্ত দুই ব্যাংক ও এক সংস্থার নিয়োগ পরীক্ষা ৩ অগাস্ট

আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক, পল্লী সঞ্চয় ব্যাংক ও বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে সিনিয়র অফিসার পদে নিয়োগ পরীক্ষা হবে আগামী ৩ অগাস্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2018, 09:51 PM

Updated : 19 Aug 2022, 02:22 PM

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি বুধবার এক বিজ্ঞপ্তিতে বলেছে, ৩ অগাস্ট সকাল সাড়ে ১০ থেকে সাড়ে ১১টা পর্যন্ত ১০০ নম্বরের এই এমসিকিউ পরীক্ষা হবে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এই তিন প্রতিষ্ঠানে ৩৬৭টি পদের বিপরীতে ১ লাখ ৬১ হাজার চাকরিপ্রত্যাশী এ পরীক্ষায় বসতে যাচ্ছেন।

ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় মোট ৫৯টি কেন্দ্রে এই নিয়োগ পরীক্ষার ব্যবস্থা করছে ব্যাংকার্স সিলেকশন কমিটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রার্থীদের প্রবেশপত্র ডাউনলোড করে পরীক্ষা শুরুর কমপক্ষে এক ঘণ্টা আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে।

মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্ট ঘড়ি বা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না প্রার্থীরা।