২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে তৈরি নতুন ফিচার ফোন আনলো ওয়ালটন

‘মেইড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত দেশে তৈরি আরেকটি ফিচার ফোন বাজারে নিয়ে এলো ওয়ালটন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2018, 08:41 PM

Updated : 08 Apr 2022, 06:42 PM

ওয়ালটনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওলভিও কিউ৩৭ মডেলের ফিচার ফোনটি গ্রাহককে দেবে দীর্ঘক্ষণ ব্যাটারি ব্যাকআপ, এলইডি টর্চলাইট, গান ও রেডিও শোনা, ফেসবুক ও ইন্টারনেট ব্রাউজিংসহ বেশ কিছু বিশেষ সুবিধা।

ফোনটির দাম রাখা হয়েছে এক হাজার ৯০ টাকা।

ওয়ালটনের সেলুলার ফোন বিপণন বিভাগের প্রধান আসিফুর রহমান খান বলেন, “ডুয়াল সিমের ওলভিও কিউ৩৭ মডেলের ফোনটিতে ব্যবহৃত হয়েছে ২ দশমিক ৪ ইঞ্চির উজ্জ্বল রেজুলেশনের পর্দা।

“ব্যবহারকারীর স্মরণীয় সব মুহূর্ত ধরে রাখতে রয়েছে এলইডি ফ্ল্যাশযুক্ত ডিজিটাল ক্যামেরা। দীর্ঘক্ষণ পাওয়ার ব্যাকআপের জন্য এতে ব্যবহৃত হয়েছে ১৮০০ মিলিঅ্যাম্পিয়ার লি-আয়ন ব্যাটারি।”

ক্রেতাদের জন্য দেশে তৈরি এই ফোনে বিশেষ রিপ্লেসমেন্ট সুবিধা রেখেছে ওয়ালটন।

ফোন কেনার ৩০ দিনের মধ্যে যেকোনো ধরনের ত্রুটিতে এটি পাল্টে ক্রেতাকে নতুন আরেকটি ফোন দেয়া হবে।

এছাড়াও এই সুবিধা ১০১ দিনের মধ্যে প্রায়োরিটি বেসিসে ৪৮ ঘন্টায় বিক্রয়োত্তর সেবা পাবেন ক্রেতারা।

সেই সঙ্গে থাকছে এক বছরের নিয়মিত ওয়ারেন্টি।