শাহজালাল ব্যাংকের অডিট কমিটির সভা
শাহ্জালাল ইসলামী ব্যাংকের বোর্ড অডিট কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে কমিটির ২০৭তম এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা জানানো হয়।
কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মোশাররফ হোসেন চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক ও বোর্ড অডিট কমিটির সদস্য আব্দুল হালিম, খোরশেদ আলম খান ও মশিউর রহমান চমক, ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. শহীদুল ইসলাম এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মুশতাক আহমেদ।
