২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসবিএসি ব্যাংকের নতুন ডিএমডি তারিকুল

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন তারিকুল ইসলাম চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2018, 09:40 PM

Updated : 19 Aug 2022, 02:15 PM

মঙ্গলবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনালী ব্যাংকের সাবেক ডিএমডি তারিকুলকে এই পদে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিকম (অনার্স) ও এমকম ডিগ্রিধারী তারিকুল ইসলাম ১৯৮৪ সালে ফিন্যান্সিয়াল এনালিস্ট পদে সোনালী ব্যাংকে যোগ দেন।

দীর্ঘ ৩৩ বছরের ব্যাংকিং ক্যারিয়ারে তিনি প্রধান কার্যালয়ে হেড অব ক্রেডিট, হেড অব এইচআর, বিভাগীয় প্রধান, মহাব্যবস্থাপক, আঞ্চলিক প্রধান, শাখা ব্যবস্থাপকসহ গুরুত্বপূর্ণ পদে স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

১৯৮৮ সালে ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশের (আইবিবি) ডিএআইবিবি ডিপ্লোমাধারী তারিকুল বিআইবিএমসহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি অস্ট্রিয়া, দুবাই ও মালয়েশিয়ায় অর্থনীতি ও ব্যাংকিং বিষয়ক বিভিন্ন সেমিনার এবং ও প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন।