২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ উপলক্ষে নভোএয়ারে ভ্রমণের সুযোগ

ফুটবল বিশ্বকাপ উপলক্ষে ‘প্রেডিক্ট অ্যান্ড উইন’ নামে প্রতিযোগিতার আয়োজন করেছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2018, 11:19 PM

Updated : 19 Aug 2022, 02:14 PM

রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড থেকে ফাইনাল পর্যন্ত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। প্রতিদিন খেলার আগে স্কোরের ভবিষ্যতবাণী করে একজন বিজয়ী জিতে নিতে পারবেন নভোএয়ারের ঢাকা-কলকাতা-ঢাকা রুটের সঙ্গীসহ দুজনের টিকেট।

নভোএয়ারের অফিসিয়াল ফেইসবুক পেইজে দ্বিতীয় রাউন্ড থেকে ফাইনাল পর্যন্ত প্রতি খেলার দিন সকালে ওই দিনের খেলায় অংশ নেওয়া দলগুলোর ইমেজসহ স্কোরলাইনের একটি ইমেজ আপলোড করা হবে। প্রতিযোগিতায় অংশ নিতে প্রতিযোগীকে খেলার আগে কমেন্টস বক্সে সেই খেলার স্কোরের ভবিষ্যতবাণী লিখতে হবে।

খেলা শেষে স্কোর মিলে গেলে সে বিজয়ী হবে। একাধিক সঠিক উত্তরদাতা হলে স্বয়ংক্রিয় পদ্ধতিতে একজনকে বিজয়ী ঘোষণা করা হবে। বিজয়ীর নাম ফেইসবুকেই জানিয়ে দেওয়া হবে।