ভেলোস-সেভেন্টিওয়ান সাইকেল দারাজে
অনলাইন মার্কেটপ্লেস দারাজ হাত মিলিয়েছে সাইকেল লাইফ এক্সক্লুসিভের সঙ্গে।
মেঘনা গ্রুপের সহযোগী সংগঠন সাইকেল লাইফ এক্সক্লুসিভ দুই রকমের সাইকেল উৎপাদন করছে- ভেলোস ও সেভেন্টিওয়ান।
বুধবার দারাজ বাংলাদেশ লিমিটেডের বনানী প্রধান কার্যালয়ে সাইকেল লাইফ এক্সক্লুসিভের সঙ্গে চুক্তি স্বাক্ষর হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
দারাজ বাংলাদেশের হেড অব লাইফস্টাইল শায়ন এম আঞ্জির হোসেন ও সাইকেল লাইফ এক্সক্লুসিভের জেনারেল ম্যানেজার হাসিবুজ্জামান হাসিব চুক্তিপত্রে সই করেন।
দারাজ থেকে আরও উপস্থিত ছিলেন সৈয়দ এহসানুর রহমান, ক্যাটাগরি হেড মোহিদুল ইসলাম, ভেন্ডর ম্যানেজার এবং বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ রাফিদ রেদওয়ান রক্তিম।
এছাড়াও সাইকেল লাইফ এক্সক্লুসিভের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জ ম রাসেল উদ্দিন, সিনিয়র ম্যানেজার এবং সহকারি মার্কেটিং ম্যানেজার সৈয়দ হেলাল হোসাইন।
গ্রাহকদের সন্তুষ্টি এবং উন্নত সেবা প্রদানই প্রধান লক্ষ্য জানিয়ে চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে শায়ন এম আঞ্জির হোসেন বলেন, “সাইকেল লাইফ এক্সক্লুসিভের সাথে চুক্তির ফলে দারাজ ওয়েবসাইটে এবং দারাজ মোবাইল অ্যাপে এখন আরও বেশি ব্র্যান্ডেড স্পোর্টস সরঞ্জাম পাওয়া যাবে।”
হাসিবুজ্জামান বলেন, “আমরা বাংলাদেশের সর্ববৃহৎ ই-কমার্স কোম্পানির সাথে যুক্ত হতে পেরে বেশ আনন্দিত। আমরা বিশ্বাস করি যে, দারাজ ওয়েবসাইটের মাধ্যমে আমরা আরও বেশি সংখ্যক ক্রেতাদের কাছে খুব সহজেই পৌঁছতে পারব।”
