২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটবলপ্রেমীদের জন্য রবির বিশেষ রোমিং সেবা

রাশিয়া ভ্রমণকারী ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ রোমিং সেবা চালু করেছে ডিজিটাল সেবাদাতা অপারেটর রবি আজিয়াটা লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2018, 08:18 PM

Updated : 19 Aug 2022, 02:13 PM

রবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অফারটি শুধু রবি পোস্টপেইড গ্রাহকদের জন্য প্রযোজ্য।

এক হাজার ৯৯৯ টাকা মূল্যের ৭ দিন মেয়াদের প্ল্যানে থাকছে আনলিমিটেড ডেটা, রাশিয়ার মধ্যে ১৫০ মিনিট কল, ৩০টি এসএমএস, বাংলাদেশে যে কোনো নম্বরে কল করা বা গ্রহণ করার জন্য ৩০ মিনিট।

রবি গ্রাহকরা *১২৩*৮*২*৭#  ইউএসডি কোড ডায়াল করে ৭ দিনের প্ল্যানটি উপভোগ করতে পারবেন।   

আবার দুই হাজার ৪৯৯ টাকা মূল্যের ১০ দিন মেয়াদের প্ল্যানে থাকছে আনলিমিটেড ডেটা, রাশিয়ার মধ্যে ১৬০ মিনিট কল, ৪০ এসএমএস, বাংলাদেশে যে কোনো নম্বরে কল করা বা গ্রহণ করার জন্য ৪০ মিনিট।

গ্রাহকরা *১২৩*৮*২*১০# ইউএসডি কোড ডায়াল করে ১০ দিনের প্ল্যানটি উপভোগ করতে পারবেন।   

মার্কিন মুদ্রা লেনদেনের অনুমোদনসহ ক্রেডিড কার্ড, পাসপোর্টের কপি এবং এন্ডোর্সমেন্ট পেজসহ গ্রাহকরা দেশের যে কোনো রবি ওয়াক ইন সেন্টারে (ডব্লিউআইসিএস)  ভিজিট করতে পারেন।

গ্রাহকদের রবি ওয়াক ইন সেন্টার থেকে রোমিং সাবস্ক্রিবশন ফরম পূরণ এবং সিকিউরিটি বাবদ ফেরতযোগ্য ১০ হাজার টাকা দিতে হবে।

এছাড়া গ্রাহকরা রবি ওয়েবসাইট থেকে রোমিং সাবস্ক্রিবশন ফরম ডাউনলোড করতে পারবেন।

বিশ্বকাপ রোমিং সেবা অথবা যেকোনো রোমিং সেবা সম্পর্কে জানতে গ্রাহকরা +৮৮০১৮১৯০০০১২৩ নম্বরে ওয়াটসঅ্যাপ ম্যাসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

গ্রাহকদের রোমিং সেবা নিয়ে সহায়তায় ওয়াটসঅ্যাপ হেল্প লাইনটি সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত খোলা থাকবে।