২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে তৈরি পোশাক ও পাদুকা নিয়ে কর্মশালা ব্রাসেলসে

বাংলাদেশের তৈরি পোশাক ও পাদুকা শিল্প নিয়ে বেলজিয়ামে আয়োজিত এক কর্মশালায় যোগ দিয়েছেন এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2018, 10:46 PM

Updated : 19 Aug 2022, 02:13 PM

মঙ্গলবার বেলজিয়ামের ব্রাসেলসে ‘বাংলাদেশের তৈরি পোশাক ও পাদুকা শিল্পে দায়িত্বপূর্ণ ক্রয় চর্চা’ শীর্ষক এ কর্মশালার দ্বিতীয় দিনের এক সেশনে এফবিসিসিআই সভাপতি সমন্বয়কের দায়িত্ব পালন করেন বলে সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সেখানে বলা হয়, সেশনে ক্রেতা ও ঝুঁকি-গ্রহীতাদের সাথে দায়িত্বপূর্ণ আচরণ প্রদর্শনের ক্ষেত্রে নিবিড় তথ্য বিনিময় বিষয়ে আলোচনা হয় ওই সেশনে।

ইউরোপয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, কানাডা, আইএলওসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, উৎপাদনকারী, ক্রেতা ও ট্রেড ইউনিয়ন প্রতিনিধিরা কর্মশালায় অংশ নেন।