সিরাজুল ইসলাম প্রাইম ব্যাংকের নির্বাহী চেয়ারম্যান
প্রাইম ব্যাংকের নির্বাহী কমিটির নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. সিরাজুল ইসলাম মোল্লা।
সম্প্রতি প্রাইম ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সর্বসম্মতিতে সিরাজুল ইসলামকে ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান করা হয় বলে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে আরও বলা হয়, নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য ও ব্যবসায়ী মো. সিরাজুল ইসলাম মোল্লা প্রাইম ব্যাংকের একজন উদ্যোক্তা পরিচালক। এছাড়াও ঢাকা স্টক এক্সচেঞ্জের সদস্য তিনি।
