২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামী ব্যাংকের ৩৫তম এজিএম অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের (আইবিবিএল) ৩৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2018, 08:02 PM

Updated : 19 Aug 2022, 02:13 PM

সোমবার রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে এই সভা হয় বলে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. নাজমুল হাসান।

সভায় ২০১৭ সালের আর্থিক বিবরণীসহ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।

ব্যাংকের শরীয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান শায়খ মাওলানা মোহাম্মদ কুতুবুদ্দীন, ভাইস চেয়ারম্যান মো. সাহাবুদ্দিন, পরিচালক আরিফ সুলেমান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মাহবুব উল আলম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও কোম্পানি সচিব জে কিউ এম হাবিবুল্লাহসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা ও শেয়রহোল্ডাররা উপস্থিত ছিলেন।